আপনি ব্রেনী নাকি এআই(নী)
এআই কে নিয়ে আমি ২০২৪ এর পর থেকে গা ভাসিয়ে চলা বন্ধ করতে বাধ্য হয়।
এই সুক্ষ ব্যাধি থেকে আমি অনেক দুরে তার পরেও এই জিনিস দিয়ে আমার কিছু রিসার্চ ও লার্নিং এর কাজে লাগাই। তবে এটা দিয়ে লেখা ও কন্টেন্ট আমি উভয় ইগনোর করি। কারন এই জিনিস আমার তথ্য নিজের সার্ভারে রেখে দেয়।
আরো ভয়ানক জিনিস হচ্ছে নিজস্বতা ও কাল্পনিক চিন্তা কে নষ্ট করে দেয়।
এয়াই ট্রেনাররা বলে এ আই বাবল বলে কিছু নেই, ঠিক করলে সন্তানের মত করে বলবে এতে কোন ক্ষতি নেই বরং স্কিল গ্রো করতে অনেক সাহায্য করে।
কে চাইবে নিজের ক্ষতি, জন প্রতি ৫০০/১০০০ তো আর কম না। টাকা ইনকাম এর বিপক্ষে না আমি, তবে এর ক্ষতিকর দিক সম্পর্কে জানতে হবে ও জানাতে হবে। এআই খারাপ না তবে এর ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেই বিপদ।
একবার ভেবে দেখুন আপনার অজান্তেই আপনি কি আপনার ক্ষতি করছেন না!!!
আপনার দ্বারা কি আপনার কোম্পানীর ডাটা লিক হচ্ছে না!!!
বর্তমানে ৯৬% চাকুরীজীবী, ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ AI ব্যাবহার করছে এবং ৫ লাখ AI সাবস্ক্রাইবার আছে বাংলাদেশে। ২০২৩ সালে প্রায় ২৫০০ বাংলাদেশীদের ইনফরমেশন chatgpt এর মাধ্যমে লিক হয়।
২০২৩ হতে ২০২৬ মে পর্যন্ত অন্তত ৬৮ টি ডাটা ব্রিচ হয়েছে যার মধ্য ৩২ টাই প্রাইভেট কোম্পানির ও ৩৬ টি সরকারি অফিসের। লিক হওয়া তথ্য গুলো হচ্ছে: ফুল নাম, ভোটার ID নাম্বার, মা-বাবার নাম, মোবাইল নাম্বার, চাকরীর তথ্য, ঠিকানা।
মোটাদাগে একটা কথাই বলতে চাই, acetaminophen খেলে গা ব্যথা কমে আবার সেই acetaminophen আস্তে আস্তে লিভারে ব্যথা বাড়ায়।
